সংসদে দেশের প্রধান বিরোধী দল কংগ্রেসের সিনিয়র নেতা মল্লিকার্জুন খাড়্গে বিজেপিশাসিত ঝাড়খণ্ড এবং মধ্যপ্রদেশ গণপিটুনির কেন্দ্রে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন।
তিনি দেশের বিভিন্নস্থানে গণপিটুনির ঘটনায় উদ্বেগ প্রকাশ করে সরকার পক্ষের সমালোচনায় মুখর হয়ে ওঠেন।
সোমবার কংগ্রেসের সিনিয়র নেতা মল্লিকার্জুন খাড়্গে গণপিটুনি প্রসঙ্গে
লোকসভায় বলেন, ‘দেশে ভয় এবং আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। গোটা বিশ্বে
ভারতের ভাবমূর্তি খারাপ হচ্ছে। কয়েকটি শহরে উত্তেজিত জনতার সহিংসতা ও
বিশৃঙ্খলার ঘটনা থামছে না। যে-ই নিহত হোক না কেন, তা সে ধর্মের নামে হোক
বা গরু জবাইয়ের নামে হোক দেশে অসন্তোষের পরিবেশ সৃষ্টি হয়েছে।’
তিনি বলেন, ‘এদেশে কী সরকার এবং আইন নেই? গত ৭০ বছরে এ ধরণের ঘটনা ঘটেনি।’
খাড়্গে
বলেন, ‘নিরীহ লোকদের হত্যা করা হচ্ছে। এ দেশের প্রত্যেক নাগরিকের বেঁচে
থাকার অধিকার রয়েছে। দেশে যখন থেকে (বিজেপি নেতৃত্বাধীন) এনডিএ সরকারের পা
পড়েছে তখন থেকে এ ধরণের ঘটনা শুরু হয়েছে। এতে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে
সরকার পক্ষেরও হাত রয়েছে।’
খাড়্গে
বলেন, প্রধানমন্ত্রী বলছেন, ‘গো-রক্ষার নামে সহিংসতা বরদাস্ত করা হবে না।
কিন্তু এ ধরণের লোকেদের বিরুদ্ধে পদক্ষেপ নেয়া হচ্ছে না কেন? কত লোকের
বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে?’
তিনি
বলেন, ‘এ ধরণের ঘটনায় বিজেপিসংশ্লিষ্ট সংগঠনের হাত রয়েছে। বিশ্ব হিন্দু
পরিষদ, বজরং দল এবং গো-রক্ষক দলের মতো গোষ্ঠীগুলোকে সরকার উৎসাহ দিচ্ছে।’
খাড়্গে বলেন, ‘ধর্মের নামে, গরুর নামে, গো-রক্ষার নামে এ ধরণের ঘটনা কোনো
দেশেই হয় না যা এদেশে হচ্ছে।’ মল্লিকার্জুন খাড়্গে আজ সংসদে আলওয়ার, জম্মু ও
উজ্জয়নীর সহিংস ঘটনার কথা তুলে ধরেন।
আজ
সরকার পক্ষে সাফাই দিয়ে বিজেপি এমপি হুকুমদেব সিং একে রাজ্য সরকারের বিষয়
বলে মন্তব্য করেন। এ ধরণের ঘটনার জন্য কেন্দ্রীয় সরকার বাহিনী পাঠাতে পারে
না বলেও তিনি মন্তব্য করেন।
0 comments:
Post a Comment